Tuesday, June 9, 2026

এবার বর্ষসেরা অ্যাথলিটের শিরোপা মেসির ঝুলিতে

Date:

Share post:

২০২২-এর শেষভাগ থেকেই সময়টা ভাল যাচ্ছে লিওনেল মেসির। স্বপ্নের বিশ্বকাপ জেতার সুবাদে এই বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি অর জেতেন তিনি।এবার লিওনেল মেসির ঝুলিতে এলো আরও একটি সাফল্য। টাইমস ম্যাগাজিনের ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছেন ইন্টার মায়ামিতে খেলা মেসি।
কোপা আমেরিকার পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন গত বছরের ডিসেম্বরে। পিএসজি ছেড়ে মেজর সকার লিগের মায়ামিতে যোগ দেন মেসি। সেখানে এসে পাল্টে দিয়েছেন মায়ামির অবস্থানও। মেসির আগমনে বদলে গেছে সকার লিগের চালচিত্রও, আমেরিকার মানুষের ফুটবলে আগ্রহ বেড়ে গিয়েছে বহুগুণ। ম্যাচ তো বটেই, মরসুম শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে ম্যাচের টিকিট।
টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুটবলকে বদলে দেওয়া মেসি এই বছরের সেরা অ্যাথলিট।তাদের বক্তব্য, ‘এই বছর মেসি যা করেছে সেটা কল্পনার বাইরে। যখন সে মায়ামির হয়ে খেলার জন্য ঘোষণা দিল, তখন থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবল বদলে যেতে শুরু করেছে। তাকে কেন্দ্র করেই নতুনভাবে জেগে উঠেছে এই দেশের ফুটবল উন্মাদনা।’
বার্সেলোনায় থাকার সময় মোট ৬ বার লা লিগার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন মেসি।টাইমস ম্যাগাজিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লিওনেল মেসির আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ের কীর্তি অতুলনীয়। গত জুনে ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন আলবিসেলিস্তে অধিনায়ক। হারের বৃত্তে ঘুরতে মায়ামির ভাগ্য বদলে যায় তাতেই। একের পর এক জয় তুলে নেয় ক্লাবটি। জাতীয় দল ও ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর গত নভেম্বরে অষ্টম ব্যালন ডি’অরও ওঠে মেসির হাতে।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...