Saturday, April 4, 2026

পথ দু.র্ঘটনায় আ.হতদের চিকিৎসার জন্য এবার নয়া নিয়ম আনার ভাবনা কেন্দ্রের

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর তার আগে দেশবাসীর মন পেতে চেষ্টার কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছে না মোদি সরকার (Modi Govt)। এবার সেই পথে হেঁটেই কেন্দ্র ঘোষণা করল এবার পথ দুর্ঘটনায় (Road Accident) আহতের (Injured) চিকিৎসায় (Treatment) কোন হাসপাতাল শুরুতে এক টাকাও দাবি করতে পারবে না। প্রথমে আহতকে বাঁচানোর জন্য সব ধরনের উদ্যোগ নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। পরে দেখা হবে আহতের চিকিৎসার খরচ কোনও স্বাস্থ্য বিমা সংস্থা মেটায় নাকি আহত ব্যক্তির পরিবার। তবে চিকিৎসা যাতে কোনওভাবেই থেমে না থাকে সেই বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কেন্দ্র। প্রতিটি সরকারি বা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য থাকবে। আগামী ৩-৪ মাসের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রের সড়ক পরিবহণ সচিব অনুরাগ মিশ্র (Anurag Mishra) জানিয়েছেন এই সংক্রান্ত আইনি পদক্ষেপগুলি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। তারপরই দেশবাসী এই সুযোগসুবিধা পাবেন। উল্লেখ্য, পথ দুর্ঘটনা কমাতে সাম্প্রতিক একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র ও রাজ্য। বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই ‘সেভ লাইফ সেফ ড্রাইভ’ প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি দিল্লিতে যাতে পথ দুর্ঘটনার প্রবণতা কমানো যায় সেই প্রশিক্ষণ দিতে দিল্লিতে সোমবারই চালু হয়েছে ইন্ডিয়ান রোড ট্রাফিক ইনস্টিটিউশন।

অনুরাগ আরও জানান, পৃথিবীতে পথ দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যান ভারতে। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট একটি মামলায় জানিয়েছিল আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কিছু একটা উপায় বের করতে হবে। কারণ দেখা গেছে দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃপক্ষ টাকা দাবি করছেন। অনেক সময় বাড়ির লোককে খবর দেওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে অপরিচিত পথচারী আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে যান। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে আহত ব্যক্তিকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই খবর পুলিশ স্বাস্থ্য দফতরকে পৌঁছে দেবে। এরপর আহতের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা নজর রাখবে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন- বিচারপতি সিনহা ও তাঁর স্বামীর বিরুদ্ধে এফ.আইআর বা.তিলের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...