Thursday, June 11, 2026

বাংলার ধাঁচে এবার পাঞ্জাবেও ‘দুয়ারে সরকার’ চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী মানের

Date:

Share post:

সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনী প্রতিশ্রুতিতে বাংলার প্রকল্পের অনুকরণের ছবি দেখেছে গোটা দেশ। এবার পশ্চিমবঙ্গের বহুল জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবেও সেই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানালেন, নিজের ঘরের দুয়ারেই সরকারের সকল প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মানুষ। অবশ্য পাঞ্জাব সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে, ‘ভগবন্ত মান সরকার আপকি দুয়ার’।

বৃহস্পতিবার পাঞ্জাবের পাটিয়ালায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “আমরা ‘ভগবন্ত মান সরকার আপকি দুয়ার’ নামের একটি প্রকল্প চালু করতে চলেছি রাজ্যে। যেখানে রাজ্য সরকারের ৪২ টি পরিষেবা পাওয়া যাবে। একইসঙ্গে একটি ফোন নম্বরও চালু করা হচ্ছে ১০৭৬। এই নম্বরে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেট নিতে পারবেন, কোনওরকম সার্টিফিকেট নিতে পারবেন এবং এই সমস্ত পরিষেবা আপনি আপনার বাড়ির দরজাতেই পাবেন।”

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে সরকারি অফিসে গিয়ে দরজায় দরজায় ঘোরা নয়, সরকার বাড়িতে এসে দিয়ে যাবে পরিষেবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প গোটা রাজ্যে বিপুল সাড়া ফেলে দেয়। রাজ্যের জনপ্রিয় সেই প্রকল্পই এবার পাঞ্জাবে চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অবশ্য বাংলার প্রকল্পের অনুকরণ এই প্রথমবার নয়, সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে বিজেপি। এবার বাংলার প্রকল্প নিজ রাজ্যে অনুকরণের সিদ্ধান্ত নিল পাঞ্জাবের আপ সরকার।

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...