Tuesday, June 23, 2026

বাংলাদেশের ভোট নিয়ে কোনও চা.প দেওয়ার অধিকার নেই বিদেশিদের, মন্তব্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মহম্মদ আলমগীর। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের চাপ রয়েছে বলে যে প্রচার হচ্ছে তা অসত্য। এদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলার এক্তিয়ারই নেই।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ বা কোনও ধরনের আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, আমরা সবসময়ই বলে আসছি, বিদেশিরা আমাদের উপর কোনও চাপই দেননি এবং চাপ দেওয়ার অধিকারও তাঁদের নেই। কারণ আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। আর নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। অন্য দেশের প্রতিনিধিরা শুধু জানতে চান যে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য আমরা কী কী ব্যবস্থা নিয়েছি।

এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কোনও রাজনৈতিক দল যদি স্বেচ্ছায় নির্বাচনে অংশ নিতে না চায়, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেখানে কারও হস্তক্ষেপের অধিকার নেই। নির্বাচন কমিশনেরও হস্তক্ষেপের অধিকার নেই।

আরও পড়ুন- চিৎপুরে ভয়া.বহ অ.গ্নিকাণ্ড, ঘটনাস্থলে দম.কলের ১১টি ইঞ্জিন!

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...