Tuesday, June 23, 2026

চিৎপুরে ভয়া.বহ অ.গ্নিকাণ্ড, ঘটনাস্থলে দম.কলের ১১টি ইঞ্জিন!

Date:

Share post:

বৃষ্টিস্নাত রাতে মহানগরীতে অগ্নিকাণ্ড। মধ্যরাতে খবরের শিরোনামে মধ্য কলকাতার চিৎপুর এলাকা। সূত্রের খবর কিছুক্ষণ আগে চিৎপুরের স্ট্র্যান্ড ব্যাঙ্কের রোডের উপর একটি কাগজের গুদামে ভয়াবহ আগুন (Fire incident in Chitpur Area) লাগে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল (Fire Engine)। ইতিমধ্যেই ১১ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করলেও প্রাথমিকভাবে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। যেহেতু গুদামটিতে দাহ্য পদার্থ যেমন কাগজের রোল, ব্যাটারি এবং নানা রকমের বৈদ্যুতিন সরঞ্জাম ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্ত বৃষ্টিতে কাজ কিছুটা সহজ হবে মনে করেছিলেন দমকল বাহিনীর আধিকারিকরা। কিন্তু আদপে ঘটে তার উল্টোটাই। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...