Thursday, June 18, 2026

ভে.ঙে দেওয়া হল বি.তর্কিত ফলক! বিশ্বভারতীতে অবশেষে বসল ইউনেস্কোর নতুন ফলক

Date:

Share post:

অবশেষে বিতর্কিত ফলক ভেঙে ফেলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীতে হেরিটেজ ফলক নিয়ে বিতর্কে বহু জলঘোলা হয়েছে। আশ্রমিক থেকে অধ‍্যাপক, ছাত্রছাত্রী সবাই প্রাক্তন উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীর প্রচারসর্বস্ব প্রচেষ্টার পাশাপাশি রবীন্দ্রনাথকে ব্রাত‍্য করার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। এবং প্রধানমন্ত্রী এবং উপাচার্যের নামাঙ্কিত সেই বিতর্কিত ফলক বদলে বিশ্বভারতীতে বসল ইউনেস্কোর পাঠানো নতুন ফলক। পুরনো বিতর্কিত ফলকটি ভেঙে ফেলা হয়েছে। তার জায়গায় বুধবার রাতে বসেছে নতুন ফলক।

গত ১৭ সেপ্টেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পরই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে তিনটি শ্বেতপাথরের ফলক বসায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল। তবে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ। যা নিয়ে নিন্দা ঝড় ওঠে সর্বত্র। মুখ‍্যমন্ত্রী ট‍্যুইট করে ফলক নিয়ে প্রতিবাদের পাশাপাশি আন্দোলনের নির্দেশ দেওয়ায় তৃণমূলের টানা ধরনা চলে।

বুধবার ফলক পরিবর্তনের ঘোষণা হতেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই জয় বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের জয়, বাংলার মুখ‍্যমন্ত্রীর জয়। বুধবার বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ‍্যোপাধ‍্যায় জানান, পুরাতন ফলক সরিয়ে ইউনেস্কোর পাঠানো ফলক বসানোর কাজ শুরু হয়েছে। ফলকে মোদি এবং বিদ‍্যুতের নাম বাদ দেওয়া হয়েছে। লেখা হয়েছে : উনিশশো এক সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন পশ্চিম বঙ্গের গ্রামীণ এলাকায় ভারতীয় ধ্রুপদী ঐতিহ্যে লালিত শিক্ষাকেন্দ্র শান্তির নীড়।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীর সংরক্ষণ ও পুনর্গঠন বিল নিয়ে শাহের বক্তব্যে ক্ষু.ব্ধ বিরোধীরা

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...