Saturday, March 28, 2026

মেট্রো লাইনে আত্মহ.ত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহ.ত পাতাল পরিষেবা!

Date:

Share post:

বৃষ্টি ভেজা বৃহস্পতিবারের সকালে যানজটে নাকাল মহানগর। দ্রুত অফিসে পৌঁছতে কলকাতার লাইফ লাইন মেট্রো (Kolkata metro)। এবার সেখানেও থমকে গেল পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, রবীন্দ্রসদনের মেট্রো (Rabindra Sadan Metro) লাইনে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। অফিস টাইমে চরম ভোগান্তি যাত্রীদের, কারণ এই ঘটনার জেরে প্রথমে দক্ষিণেশ্বরগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডাউনের ট্রেন চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সকাল ৮.৫০ মিনিট নাগাদ যখন আপ ট্রেন রবীন্দ্রসদন প্রবেশ করেছিল তখন এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এখনও পর্যন্ত তিনি রেকের নিচেই আটকে আছেন বলে, উদ্ধারকারীরা জানাচ্ছেন। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই কলকাতা মেট্রোর (Kolkata metro) তরফে জানানো হয়েছে। আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হবে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...