Saturday, April 4, 2026

প্রেমিক সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা! বৈদিক মতেই মিটল বিয়ে

Date:

Share post:

টলিপাড়ায় (Tollywood) বিয়ের মরসুম। দিনকয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপ্রম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। ইতিমধ্যে বিয়ের দিনক্ষণ ঘোষণা করেছেন অভিনেতা সৌরভ ও অভিনেত্রী দর্শনা। তবে বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। এদিন মনের মানুষ সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। প্রচলিত ধারণা থেকে বেরিয়ে একটু অন্যভাবে মহিলা পুরোহিতদের মন্ত্রোচ্চারণে বিয়ে সারলেন এই টলি নায়িকা।

এদিন বিয়েতে সাবেকি সাজে সাজেন সন্দীপ্তা। অভিনেত্রীর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। এদিন সন্ধ্যা গড়াতেই একেবারে বেনারসি ও হালকা কিছু অলঙ্কারে সাজিয়ে তোলা হয় কনেকে। পাশাপাশি পাঞ্জাবিতে বেশ নজর কেড়েছেন সৌম্যও। তবে এদিন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা। অন্যদিকে, বিয়ের মেনুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে পাঁঠার মাংস— বাদ যায়নি কিছুই। এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা যায় আমন্ত্রিতদের তালিকায়।

সৌম্যর সঙ্গে কয়েক বছরের প্রেম সন্দীপ্তার। তবে সম্পর্কের প্রথম দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও ধীরেধীরে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনেন অভিনেত্রী। কিছুদিন আগেই তাঁদের বাগদান অনুষ্ঠান দেখে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছিল। অবশেষে লক্ষ্মীবারে জীবনের নয়া ইনিংস শুরু করলেন ছোট পর্দার দুর্গা। তবে সামনের দিনে দশ হাত দিয়ে তিনি নিজের সংসার সামলাতে পারেন কী না সেটাই দেখার। তবে অভিনেত্রীর নতুন জীবনে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...