Wednesday, June 10, 2026

লেবাননের রাজধানী বেইরুটকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহু

Date:

Share post:

ইজরায়েল-হামাস যুদ্ধে শুরু থেকে হামাসের পাশে দাঁড়িয়েছে লেবাননের সন্ত্রাসী সংগঠন হেজবুল্লা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট খুলতে পারে এই সংগঠন। হামাসের পাশে দাঁড়ানোয় এবার হেজবুল্লাকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গাজার মতোই গুঁড়িয়ে যাবে লেবাননের রাজধানী বেইরুট।

যুদ্ধ পরিস্থিতিতে হামাসের পাশে দাঁড়িয়ে ইজরায়েলের সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে হেজবুল্লা। এমন সময়েই ইজরায়েলি সেনার নর্দার্ন কমান্ডের সদর দপ্তরে গিয়েছিলেন নেতানিয়াহু। সেখানেই তিনি বলেন, “হেজবোল্লা যদি সরাসরি যুদ্ধ ঘোষণা করে, তাহলে ওরা নিজেরাই বেইরুট-সহ দক্ষিণ লেবাননের এমন হাল করবে যেরকম গাজা আর খান ইউনিসে হয়েছে।” উল্লেখ্য, হামাসের বিরুদ্ধে ইজরায়েলি অভিযান শুরুর পর থেকেই মাঝে মাঝে হামলা চালাচ্ছে হেজবোল্লা। সেই আক্রমণের পালটা দিচ্ছে সেনার নর্দার্ন কমান্ড। এই ঘটনার জেরেই এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু।

এদিকে গাজায় লাগাতার হামলা জারি রেখেছে ইজরায়েল। নতুন করে শুক্রবার ভোরে ওয়েস্ট ব্যাঙ্কের ফারা শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েলি ফৌজ। এই হামলার কথা নিশ্চিত করেছে প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, অন্তত ৬ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে এই হামলায়।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...