Saturday, April 4, 2026

বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে রেটিং দিল আইসিসি, তালিকায় রয়েছে ইডেন গার্ডেন্সও

Date:

Share post:

বিশ্বকাপ ফাইনালের ম‍্যাচ হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম‍্যাচে ভারতকে হারিয়ে বিশ্বচ‍্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবে ফাইনালের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। পিচ খুব ধীরগতি ছিল বলে অভিযোগ ওঠে। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনায় বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এবার সেই পিচকে রেটিং দিল আইসিসি। রেটিং দেওয়া হয়েছে ইডেন গার্ডেন্সকেও।

আইসিসি ফাইনালে ব্যবহৃত পিচকে গড় রেটিং দিয়েছে। এই তালিকায় রয়েছে ইডেন গার্ডেন্সও। কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের পিচটিকেও ‘গড় রেটিং’ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৭টি পিচকে রেট দিয়েছে। এর মধ্যে ফাইনাল-সহ ৫টি পিচ পেয়েছে ‘গড় রেটিং’, আর ২টি পিচ ‘ভালো রেটিং’ পেয়েছে। বিশ্বকাপ ফাইনালের জন্য পিচ রেটিং দিয়েছেন আইসিসি ম্যাচ রেফারি এবং প্রাক্তন জিম্বাবোয়ের ব্যাটসম্যান অ্যান্ডি পাইক্রফট। দ্বিতীয় সেমিফাইনালের উইকেট রেটিং দিয়েছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ।

প্রথম সেমিফাইনাল ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচে বিতর্ক ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচকে ‘ভাল’ রেটিং দিয়েছে আইসিসি। তবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ইডেনের আউট ফিল্ডকে ‘খুব ভাল’ বলেছেন।বিশ্বকাপের লিগ পর্বের কয়েকটি ম্যাচ ভারতীয় দল যে ২২ গজগুলিতে খেলেছিলেন, সেগুলি সম্পর্কেও রিপোর্ট দিয়েছে আইসিসি। কলকাতার ইডেন গার্ডেন্স ছাড়াও লখনউ, আহমেদাবাদ এবং চেন্নাইয়ের পিচ ‘গড়পড়তা’ তকমা পেয়েছে।

আরও পড়ুন:সেরা বোর্ডিং স্কুলে মেয়ে জিভাকে দিয়েছেন ধোনি, জানেন ছোট্ট জিভার পড়াশোনার খরচ কত?

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...