Wednesday, May 27, 2026

ঝক্কির দিন শেষ! দিঘা-পুরী যেতে লাগবে হাতে গোনা সময়, বড় উদ্যোগ ডায়মন্ড হারবার পুরসভার

Date:

Share post:

ডায়মন্ড হারবার পুরসভার (Diamond Harbour Municipality) বিশেষ উদ্যোগ। ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য এবার বড় সুখবর। দিঘা (Digha) বা পুরী (Puri) যেতে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না পর্যটকদের (Tourists)। এবার একেবারে হাতের মুঠোয় দিঘা থেকে পুরী। ট্রেন, বাসের টিকিটের দিকে অধীর আগ্রহে বসে না থেকে এবার ইচ্ছে হলেই পৌঁছে যেতে পারবেন বাঙালির এই দুই প্রিয় ডেসটিনেশনে। কিন্তু ভাবছেন তো সেটা আবার কী করে সম্ভব? সূত্রের খবর, শীঘ্রই পিপিই মডেলে (PPE Model) ক্রুজ (Cruise) চালানোর পরিকল্পনা করা হয়েছে ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে। আর সেই উদ্যোগের ফলেই দিঘা থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে চার ঘণ্টায়। আর এই খবর সামনে আসতেই খুশির জোয়ার পর্যটকদের মনে।

সূত্রের খবর, ডায়মন্ড হারবার পুরসভার তরফে খুব শীঘ্রই পিপিই মডেলে ক্রুজ চালানোর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে মাত্র দেড় ঘণ্টায় দিঘা এবং ছয় ঘণ্টায় পুরী পৌঁছনো যাবে। কলকাতার কাছেই এই রুট চালু হওয়ায় পর্যটকদের ঝক্কি একধাক্কায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পুরসভার এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছে একটি সংস্থা। জানা যাচ্ছে, হুগলি নদী, সমুদ্র উপকূল দিয়ে এই ক্রুজ পৌঁছে যাবে দিঘা এবং পুরীতে। খুব শীঘ্রই এই উদ্যোগ চালু করার জন্য শুরু হবে ট্রায়াল রানও। ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়ার পর প্রথমে গঙ্গাসাগরে যাবে। এরপর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরীর উদ্দেশে রওনা দেবে। এর ফলে একই যাত্রায় সাগরের কপিলমুনির আশ্রম ও পুরীর জগন্নাথ মন্দির দর্শন একসঙ্গে পাবেন পর্যটকরা। এই পথে ডায়মন্ড হারবার থেকে পুরী পৌঁছনোর জন্য সময় লাগবে ৬ ঘণ্টা।

পাশাপাশি দিঘা পৌঁছে যাওয়া যাবে মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিটে। আর মাত্র কয়েক দিনের প্রতীক্ষা। তারপরেই বাস্তবায়ন হবে এই পরিকল্পনার। এবার ক্রুজে জলপথে দিঘা ও পুরী ভ্রমণের সাধ পেতে চলেছে বাঙালি।

 

 

 

 

Related articles

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...