Wednesday, April 8, 2026

আইটি হাবের জন্য আদর্শ শহর! বিশ্বের ২৪ নম্বরে কলকাতা

Date:

Share post:

কলকাতার মুকুটে জুড়ল আরও একটি পালক। কয়েকদিন আগেই কেন্দ্রীয় রিপোর্টে কলকাতা দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে। এবার বিদেশি সংস্থার সমীক্ষাতেও কলকাতার নাম উঠে এল বিশ্বের সেরা ২৪ শহরের তালিকায়। নেদারল্যান্ডসের একটি সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, কলকাতা খুব শীঘ্রই তথ্যপ্রযুক্তি হাব হয়ে উঠবে। তথ্যপ্রযুক্তি হাব হয়ে ওঠার আদর্শ বিশ্বের ২৪টি তথ্যপ্রযুক্তি হাবের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে রয়েছে মহানগরী কলকাতা। নেদারল্যান্ডসের ব্যবসায়িক উপদেষ্টা সংস্থা বিসিআই গ্লোবালের তরফে তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বহু সংস্থা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ছেড়ে অফিসে গিয়ে কাজে আগ্রহী। ফলে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নিজেদের অফিস খুলতে চাইছে। আর এই অফিস খোলার জন্য পছন্দের তালিকায় রয়েছে কলকাতার মতো শহরও।

আইটি হাবের জন্য যে জায়গাগুলি প্রসিদ্ধ তা হল বেঙ্গালুরু, হায়দরবাদের মতো শহর। কিন্তু এখন হাব হয়ে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যে শহরগুলির, তা নিয়ে নেদারল্যান্ডসের ওই সমীক্ষক সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, আইটি হাব গড়তে নতুন কয়েকটি পছন্দের শহর বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ২৪টি শহর বেছে নেওয়া হয়েছে সমীক্ষায়। তার মধ্যে আছে কলকাতা। এছাড়া দেশের আর একটি শহরও রয়েছে। তা হল ত্রিবান্দ্রম।

সমীক্ষক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় প্রচুর প্রশিক্ষিত আইটি কর্মী রয়েছেন। আইটি হাব গড়ে তোলার সদিচ্ছাও রয়েছে কলকাতা তথা বাংলার কর্মীদের। বাংলা ২০২২ সালে ‘ইজ অফ ডুয়িং বিজনেসে’র তালিকার শীর্ষস্থান দখল করেছে। একাধিক বহুজাতিক কোম্পানি কলকাতায় আসতে শুরু করেছে। ফলে আইটি হাব গড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বাংলায়. সেই নিরিখে বিশ্বের ২৪ সেরা শহরের তালিকায় স্থান পাওয়া যথেষ্ট তাযপর্যপূর্ণ।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...