Saturday, April 4, 2026

রাতের শহরে বেআইনি পার্কিংয়ে চাকায় কাঁটা নয়, এবার ফোনে যাবে জরিমানার মেসেজ

Date:

Share post:

রাতের শহরে যত্রতত্র বেআইনি পার্কিংয়ে রুখতে চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে এবার বদল হতে চলেছে। এখন থেকে পুরোটাই প্রযুক্তি নির্ভর। জরিমানার মেসেজ সরাসরি চলে যাবে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলে। চলতি ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

সকালের দিকে অবৈধ পার্কিং করলে অবশ্য প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা আগে থেকেই প্রয়োগ করে পুলিশ। কিন্তু রাতের বেলা বেআইনি পার্কিং আটকানোর দায়িত্ব পুরসভার। নিয়ম করে প্রতি সপ্তাহে পুরসভার পার্কিং বিভাগের অফিসাররা রাতের বেলায অভিযানে বের হন। বেআইনি পার্কিং দেখলেই তাঁরা গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেন। অথবা গাড়ি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বেআইনি পার্কিং রুখতে এত ঝক্কি আর পোহাতে চাইছে না পুরসভা।

সূত্রের খবর, ‘কেএমসি এমপ্লয়িজ অ্যাপ’ নামে পুরসভার কর্মচারী ও আধিকারিকদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে। আধিকারিক ও কর্মীদের কে কবে কোথায় যাচ্ছেন, কতটা কাজ হচ্ছে, কী সমস্যা তৈরি হচ্ছে—এসব বিস্তারিত তথ্য ছবি ও নথি সহ ওই অ্যাপে তুলতে হয়। সেখানেই একটি নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। পুরসভার তথ্যপ্রযুক্তি এবং পার্কিং বিভাগের কর্তারা জানাচ্ছেন, অফিসাররা রাতের দিকে অভিযানে বের হন। তাঁদের কাছে শহরের বিভিন্ন রাস্তার কোথায় পার্কিংয়ের অনুমতি রয়েছে, সেই তালিকা থাকে। কোথাও বেআইনি পার্কিং হয়েছে বলে মনে হলে অনলাইনে সেই গাড়ির নম্বর দিয়ে দেখে নেওয়া যাবে, রাতের পার্কিংয়ের ওই গাড়ির অনুমোদন রয়েছে কি না। কলকাতা পুলিস এবং মোটর ভেহিকলসের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এই অ্যাপ। ফলে সংশ্লিষ্ট গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে সহজেই। বেআইনি পার্কিং হলে সেই গাড়ির মালিকের নম্বরে পৌঁছে যাবে মেসেজ। জরিমানার অঙ্ক ১০০০ টাকা। কোনও রাস্তা পুরসভার পার্কিংয়ের তালিকাভুক্ত না থাকলে সেখানে পার্কিং বেআইনি বলেই ধরা হবে।

আরও পড়ুন:লোকসভায় ঢোকার মুখে চেনা মেজাজে মহুয়া! সাংবাদিকদের প্রশ্নে ‘ইঙ্গিতপূর্ণ’ জবাব তৃণমূল সাংসদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...