Wednesday, June 24, 2026

লোকসভায় ঢোকার মুখে চেনা মেজাজে মহুয়া! সাংবাদিকদের প্রশ্নে ‘ইঙ্গিতপূর্ণ’ জবাব তৃণমূল সাংসদের

Date:

Share post:

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে শুক্রবার নিজেকে প্রমাণ করার বড় লড়াই। তার আগে লোকসভায় (Loksabha) একেবারেই চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিন সকালে লোকসভায় ঢোকার আগে তাঁর মুখে শোনা গেল কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া মনে করিয়ে দেন, ‘‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের (Kazi Najrul Islam)। অসত্যের কাছে কভু নত নাহি কর শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।’’

তবে এদিন এখানেই থেমে থাকেননি মহুয়া। তাঁর অভিযোগ, ‘‘এঁরা (বিজেপি) বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।’’ উল্লেখ্য, শুক্রবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে লোকসভার স্পিকারের কাছে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়েছে। আর সেকারণেই এদিন সকাল থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। শুরু হয়েছে তরজা। আর এদিন সকালে লোকসভায় মহুয়া পৌঁছলেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। তাঁদের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘‘দেখে নেব। দেখা যাবে। মা দুর্গা এসে গিয়েছে।’’

উল্লেখ্য, শুক্রবার বেলা ১২টায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহুয়া সম্পর্কে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়তে চলেছে। রিপোর্ট জমা দেবেন, এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। তবে এদিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে যায় অধিবেশন। দুপুর ১২টা অবধি অধিবেশন মুলতুবি রাখেন স্পিকার। এদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়েছেন, ইতিমধ্যেই তৃণমূলের তরফে ওই রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানিয়ে রাখা হয়েছে স্পিকারের কাছে। সেই সঙ্গে মহুয়াকে লোকসভার কক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে। যদিও এদিন মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

 

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...