Wednesday, June 24, 2026

শনিবার থেকে হাওড়া ডিভিশনে দু’সপ্তাহের জন্য বাতিল ১০ জোড়া দূরপাল্লার ট্রেন

Date:

Share post:

ফের যাত্রী দুর্ভোগ। আগামিকাল, শনিবার থেকে টানা দু’সপ্তাহ হাওড়া ডিভিশনে প্রতিদিন ২০টি করে দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। চাতরা থেকে মুরারইয়ের মাঝে থার্ড লাইনের কাজের জন্য ১৪ দিন এই দুর্ভোগ সইতে হবে যাত্রীদের।

হাওড়ার ডিআরএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অংশে থার্ড লাইনের কাজ শেষ হয়ে গেলে যাত্রী স্বাচ্ছন্দ্য কয়েকগুণ বেড়ে যাবে। কারণ, অতিরিক্ত লাইনে পরিষেবা শুরু হয়ে গেলে ট্রেন বাড়তি গতি পাবে। যাত্রাপথের সময়সীমা আগের তুলনায় কমবে। সার্বিকভাবে ট্রেন সফরের গুণগতমান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে দাবি হাওড়ার ডিআরএমের।

*আপ ও ডাউনে বাতিল ১০ জোড়া ট্রেন হল*

হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস, সাহেবগঞ্জ-রামপুরহাট এক্সপ্রেস স্পেশাল, আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল, রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৩০৮৮), রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৩০৯৪), রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল এবং রামপুরহাট-বারহারোয়া প্যাসেঞ্জার স্পেশাল।

রেলের এই জরুরি কাজের জন্য ওইসময়ে একগুচ্ছ ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বভাবতই যাত্রীদের খানিক বাড়তি সময় দিতে হবে বলে মনে করছেন রেল কর্তাদের একাংশ। একইভাবে তিনটি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশন বদল হবে। রামপুরহাট-গয়া এবং জামালপুর-রামপুরহাট এক্সপ্রেস এই ক’দিন সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে ও বিরতি নেবে। রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল আজিমগঞ্জ থেকে যাত্রা শুরু করে কাটোয়া পর্যন্ত যাবে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচি খানিক অদল-বদল হচ্ছে। সব মিলিয়ে বড় দিনের উৎসবের মরশুমে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে চলেছে।

আরও পড়ুন:ঝালদা: পুরপ্রধানকে সরাতে ফের অনাস্থা তৃণমূলের ৫ কাউন্সিলরের, সঙ্গে কংগ্রেসের দুই

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...