Saturday, June 27, 2026

পুণের মোমবাতির কারখানায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! মৃ.ত ৭ শ্রমিক

Date:

Share post:

পুণের কাছে পিম্পরিতে মোমবাতির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মারা গেলেন ৭ শ্রমিক। নিহতদের অধিকাংশই মহিলা। পাশাপাশি অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। আগুন লাগার জেরে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর।

শুক্রবার ঘটনাটি ঘটে পুণের পিম্প্রি চিনচৌদ এলাকায়। দুপুর পৌনে তিনটে নাগাদ দমকলকে ফোন করে আগুন লাগার খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি সাতটি প্রাণ। জানা গিয়েছে, তাঁরা সেই সময় কারখানা থেকে কোনওভাবেই বেরোতে পারেননি। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আসলে কারখানায় প্রচুর পরিমাণ মোম মজুত ছিল। আর তা থেকেই আগুন ভয়াবহ রূপ নেয়।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...