Wednesday, June 24, 2026

KIFF: অঘ্রানের শেষ বেলায় ‘হেমন্তের অপরাহ্ন’ চেনাবে চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

কিছু সিনেমা (Movie) না বলা কথা বলতে পারে, কিছু সিনেমা অনেক কথাকে আড়াল করে শুধু অনুভূতিদের ব্যক্ত করতে পারে। বড়পর্দায় বাংলা বা বিশ্ব জুড়ে সেই সব সিনেমা মুক্তি পাওয়ার আগেই ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (29th Kolkata International Film Festival) তাদের চাক্ষুষ করার সুযোগ সাধারণ মানুষের কাছে। এক সপ্তাহ ধরে শহরে তেইশটি প্রেক্ষাগৃহে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবির সঙ্গে সমানভাবে সমাদৃত বাংলার স্বল্পদৈর্ঘ্যের সিনেমা থেকে ফিচার ফিল্ম। অশোক বিশ্বনাথন (Ashoke Viswanathan) পরিচালিত ‘হেমন্তের অপরাহ্ন’ (Hemanter Aparanha) এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার প্রতিযোগিতায় নিজের জায়গা পাকা করেছে। ১১০ মিনিটের এই ছবিটি গত ৬ ডিসেম্বর নন্দন ২ প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে। পুনরায় তা দেখার সুযোগ মিলবে আগামী সোমবার রবীন্দ্র ওকাকুরা ভবনে (Rabindra Okakura Bhawan) ঠিক সকাল ১১:০০ টায়। শনিবার শেষবেলায় এই ছবির কলাকুশলীরা উপস্থিত হলেন সাংবাদিকদের সামনে। উঠে এল প্যানডেমিকের সময়ের সেই ভয়ংকর মুহূর্তের স্মৃতিচারণাও।

এবছরের সিনে উৎসবে ‘হেমন্তের অপরাহ্ন’ ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন অনুশা বিশ্বনাথন, অশোক বিশ্বনাথন, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabrata Mukherjee), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। বিনিদ্র রজনী যাপন করা এক ব্যক্তি আচমকাই নাটকের পৃথিবীতে চলে আসেন। এরপর সেটাই হয়ে ওঠে তাঁর পৃথিবী। কিন্তু প্যানডেমিক এলোমেলো করে দেয় সব কিছু। এক গহীন একাকীত্ব ছেয়ে ধরে সেই শিল্পীকে। কী হয় তাঁর ভবিষ্যত? গভীর এক অনুভবের গল্প তুলে ধরেছেন পরিচালক। ছবি নিয়ে আশাবাদী কলাকুশলীরাও।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...