Sunday, June 7, 2026

মাহেশের জগন্নাথ মন্দিরে সবার কল্যাণে যজ্ঞ, ২০০০ কণ্ঠে গীতা পাঠ

Date:

Share post:

দেশ ও রাজ্যের মঙ্গল কামনায় বিশ্বশান্তি যজ্ঞ ও দুই হাজার কণ্ঠে গীতাপাঠ হবে মাহেশের জগন্নাথ মন্দিরে। রবিবার। শতাব্দীপ্রাচীন ওই মন্দিরে বসবে গীতাপাঠের আসর। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্ত ও গীতাপ্রেমীরা পাঠে অংশ নেবেন। সকালে হোমযজ্ঞের পর বেলা ১১টা থেকে শুরু হবে গীতাপাঠ। সেখানে অনুষ্ঠানের সূচনা করবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। যজ্ঞে বসবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন বিধায়ক সুদীপ্ত রায়, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন।

মন্দিরের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশকে পর্যটন কেন্দ্রের আওতায় আনার পরেই জগন্নাথমন্দির ও রথের খ্যাতি আরও ছড়িয়েছে। তাই দেশ ও রাজ্যের কল্যাণে এই আয়োজন। জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, গীতার ১৮ অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যায় পাঠ হবে। এই অনুষ্ঠান ঘিরে ভক্ত ও সাধারণ মানুষদের মধ্যে প্রবল উৎসাহ। তাঁরা আগেভাগেই মন্দিরে আসতে শুরু করেছেন। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আরও পড়ুন- লাগাতার ব.ঞ্চনা বাংলাকে! আবাসের পরিদর্শনে বিক্ষো.ভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিদল

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...