Friday, June 26, 2026

KIFF: রবীন্দ্র সদনে সিনেমা miss? কুছ পরোয়া নেই, বাংলা সিনেমার পাশে নজরুল তীর্থ

Date:

Share post:

মহানগরীর মেজাজে গোটা সপ্তাহ জুড়েই সিনেমার আবেগ। দেখতে দেখতে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th Kolkata International Film Festival) প্রথম উইকেন্ড এসে গেল। সকাল ৯টায় Ousmane Sembene-কে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাঁর পরিচালিত সিনেমা প্রদর্শিত হল আজ নন্দনে-১ (Nandan 1) প্রেক্ষাগৃহে। বিদেশি সিনেমা দেখার পাশাপাশি বেশ কিছু বাংলা সিনেমা দেখার উৎসাহ চোখে পড়েছে এই কদিনে। যদিও খুব সীমিত সংখ্যক পাস থাকায় অনেকেই বেঙ্গলি প্যানারোমা ক্যাটাগরিতে থাকা সিনেমা দেখতে পাননি। তাঁদের জন্য এইসব ছবি দেখার সুযোগ করে দিয়েছে নজরুল তীর্থ (Nazrul Tirtha)। তাই রবীন্দ্রসদনে যদি কোনও সিনেমা দেখা মিস হয়ে যায় তাহলে একদিন বা দু দিনের মাথায় নজরুল তীর্থতে (Nazrul Tirtha) সেই সিনেমার স্ক্রিনিং থাকছে। আজ এবং আগামীকাল এই দুদিন নজরুল তীর্থে দুপুর দুটো থেকে দেখানো হচ্ছে ‘বিজয়ার পরে’ এবং ‘মন পতঙ্গ’ নামের দুটি ছবি যা ইতিমধ্যেই দর্শক মহলে বেশ প্রশংসা পেয়েছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF)আজ শনিবার কোন মাস্টার ক্লাস রাখা হয়নি। রবিবার অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) পরিচালিত ‘কেনেডি’ সিনেমার বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে নন্দনে। আগামী সোমবার মনোজ বাজপেয়ী এবং সুধীর মিশ্র স্পেশাল মাস্টার ক্লাস নেবেন শিশির মঞ্চে, ঠিক বিকেল চারটের সময়। আজ সন্ধ্যায় রবীন্দ্র সদনে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘ মাতৃপক্ষ ‘দেখানো হবে।

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...