Tuesday, June 9, 2026

জলের মিটার চু.রি রুখতে নয়া কৌশল কলকাতা পুরসভার

Date:

Share post:

শহরে জলের অপচয় রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুরসভা। পরীক্ষামূলক ভাবে উত্তর ও দক্ষিণ দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় জলের মিটার বসিয়েছিল পুরসভা। কিন্তু পাটুলি এলাকা থেকে ২০০-২৫০টি জলের মিটার চুরি হয়ে যায়। চুরি রুখতে তাই এখন থেকে জলের মিটার বসানোর ক্ষেত্রে নয়া কৌশল নিতে চলেছে কলকাতা পুরসভা।

শনিবার কলকাতা পুরসভায় জলের মিটার চুরি সংক্রান্ত বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘জলের মিটার বসবে সারা কলকাতায়। জলের অপচয় হচ্ছে বলে আমরা সব জায়গায় জল দিতে পারছি না। জল অপচয়ের বিষয়ে পর্যবেক্ষণ করার জন্যই এটা করা হয়েছিল। যদি আমরা কোথায় কোথায় জল অপচয় হচ্ছে জানতে পারি, তা হলে যে সব জায়গায় জল পৌঁছতে পারছে না, সেই সব জায়গায় আরও বেশি জল দিতে পারব।’’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রতিদিন প্রচুর জল নষ্ট হয় বিভিন্ন ভাবে। মনিটরিং করার জন্য পাটুলি ও কাশীপুরের বেশ কিছু জায়গায় জলের মিটার লাগানো হয়েছে। কিন্তু মিটার চুরি হয়ে যাচ্ছে, তাই মিটারের নকশা বদলানো হবে। তার পর সারা কলকাতায় জলের মিটার বসানোর কাজ শুরু হবে।”

আরও পড়ুন- মোদির ‘জনধন যোজনা’য় বিরাট দুর্নীতি, খোঁজ নেই ১০ কোটি অ্যাকাউন্টের!

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...