Sunday, June 21, 2026

SLST ধ.র্নামঞ্চে কুণাল! শুনলেন অভিযোগ, কথা শিক্ষামন্ত্রীর সঙ্গেও

Date:

Share post:

শনিবার SLST চাকরিপ্রার্থীদের ধর্মতলার ধর্নামঞ্চে একের পর এক চমক। এই ধর্না ১০০০ দিনে পড়ল। দিনের শুরুতে প্রথমে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান ২ চাকরিপ্রার্থী। এরপরেই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। এর মধ্যেই বেলা সাড়ে তিনটের পরে ধর্না মঞ্চে হাজির হন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে দেখেই আন্দোলনকারীরা এগিয়ে আসেন। এঁদের মধ্যেই কেউ কেউ আগে কুণালের সঙ্গে দেখা করেন।

সংবাদ মাধ্যমকে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক জানান, কারও কথায় নয়, কারও সঙ্গে কথা বলেও নয়, সংবাদ মাধ্যমে মহিলা চাকরি প্রার্থীকে ন্যাড়া হতে দেখেই এসেছেন তিনি। এরপরেই সংবাদ মাধ্যমকে সরিয়ে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন কুণাল ঘোষ। সূত্রের খবর, সেখান থেকে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে।


Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...