Friday, April 3, 2026

যোগীরাজ্যে চ.রম অ.ভব্যতা! নিজের থুতু চা.টতে বাধ্য করা হল বৃদ্ধকে, পরানো হল জুতোর মালা

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) চরম অভব্যতা। এবার নিজের থুতু চেটে খেতে বাধ্য করা হল এক বৃদ্ধকে (Old Man)। পাশাপাশি তাঁর জুতোর মালা গলায় পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয় বলেও অভিযোগ। সকলে দেখলেও, কেউই এদিন প্রতিবাদ করেননি বলে খবর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগর এলাকার ঘটনা। আর এমন ঘটনা সামনে আসতেই ফের দেশের কাছে মাথা হেঁট হল যোগীরাজ্যের।

সূত্রের খবর, তিঘরা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম মহব্বত আলি, বয়স ৭৫ বছর। গ্রামেরই এক দলের বিরুদ্ধে বৃদ্ধকে হেনস্থার অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁর মুখে কালিও লেপে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ইতিমধ্যে বৃদ্ধকে হেনস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা গিয়েছে, সকলে মিলে একজোট হয়ে বৃদ্ধের মুখে কালি মাখিয়েছেন এবং তাঁকে পরিয়ে দিয়েছেন জুতোর মালা। তারপর নিজের থুতু নিজেকেই চাটতে বাধ্য করা হচ্ছে তাঁকে। জোর করে হাঁটানো হচ্ছে রাস্তা দিয়েও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

তবে এদিন বিষয়টি ভাইরাল হতেই যোগী পুলিশের ‘অতিস্ক্রিয়তা’ চোখে পড়ে। তদন্তের পর পুলিশের দাবি, ওই বৃদ্ধের বিরুদ্ধে এক কিশোরীকে নিগ্রহের অভিযোগ ছিল। থানায় নিগৃহীতা কিশোরীর বাবা বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরেই তাঁকে শাস্তি দিতে একজোট হন গ্রামবাসীরা।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...