Friday, April 3, 2026

গী.তাপাঠের ব্রিগেড মঞ্চে মোদির পাশে ঠাঁ.ই হচ্ছে না সুকান্ত-শুভেন্দুর!

Date:

Share post:

আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের ধর্মীয় অনুষ্ঠান ব্রিগেডে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা কলকাতায়। মঠ ও মন্দিরের মহারাজদের নিয়ে দিল্লিতে তাঁকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব ঠিকঠাক থাকলে মোদি ওইদিন ব্রিগেডে থাকছেন।বিজেপির সব সাংসদ, বিধায়ক, নেতাকেও ওই অনুষ্ঠানে হাজির থাকতে বলা হয়েছে। তবে মঞ্চে জায়গা পাবেন না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদেরও অন্য বিধায়ক, মন্ত্রী, নেতাদের সঙ্গে মঞ্চের সামনে মাটিতে বসে ‘ভক্ত’ হিসাবে গীতা পাঠ করতে হবে।

যদিও এটি সরকারি অনুষ্ঠান নয়। তবু প্রধানমন্ত্রীর পাশে অবশ্যই থাকার সুযোগ পান কোনও রাজ্যের সভাপতি, মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা। কিন্তু ব্রিগেডের সমাবেশের ক্ষেত্রে তা হবে না।বিজেপি-সহ গোটা গেরুয়া শিবির এই কর্মসূচির উদ্যোক্তা হলেও অনুষ্ঠানটি হচ্ছে বিভিন্ন মঠ-মিশনের সমবেত উদ্যোগে ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’-এর নামে।

সংগঠনের পক্ষে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মঞ্চে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, গুজরাটের দ্বারকামঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী।অবশ্য ড্যামেজ কন্ট্রোলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর সাফাই, ওই দিনের যে অনুষ্ঠান, তা তো আমাদের নয়। তবে আমরা সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করব। যেখানে উদ্যোক্তারা বসতে বলবেন সেখানেই বসব।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...