Thursday, April 2, 2026

KIFF: ধ.র্মান্তকরণের ভ.য়! ডায়ালগ বলতে গিয়ে থ.মকে গেলেন শিল্পী

Date:

Share post:

শিল্পীর স্বাধীনতা লুকিয়ে আছে তাঁর শিল্পসত্তায়। কিন্তু চিন্তার পরিসর যখন কাজের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তখন কোথাও গিয়ে একটু থমকে যেতে হয়। কামিল সইফের (Kamil Saif) স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘লাস্ট রিহার্সাল’ (Last Rehearsal) যেন সেই কথাই তুলে ধরেছে। রবিবার সাংবাদিকদের সামনে পরিচালক জানান, নিজে যেহেতু ফিল্ম স্কুলের ছাত্র ছিলাম তাই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ছবি। পুরোটাই নাটকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তবে এখানে ধর্ম আর শিল্প দুই সংকটের মুখে কারণ মানুষের মানসিক ভাবনা আজও আটকে আছে অন্ধত্বের বেড়াজালে। গল্পের মূল অভিনেতা তাঁর রিহার্সালে একটি বিশেষ কথা বলতে গিয়ে আটকে যান। কেন? কথায় কথায় উঠে আসে তিন তালাক প্রসঙ্গ। তাহলে আজকের যুগেও কতটা ধর্ম সংকীর্ণতা, গোঁড়ামি থাকলে ক্যামেরার সামনেও এই ধরণের শব্দ প্রয়োগে দ্বিতীয়বার ভাবতে হয় অভিনেতাকে! এই থিমেই এগোল গল্পের বুনন।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film festival 2023) একঝাঁক তরুণ পরিচালকের মধ্যে অন্যতম কামিল সইফ (Kamil Saif)। তিনি শর্ট ফিল্ম তৈরিতে নিজের আগ্রহের কথাই জানালেন এদিন। তাঁর গল্পে চরিত্ররা বাস্তবের বিশ্বাসের সঙ্গে চরিত্রের ছন্দকে মেলাতে গিয়ে যে দোটানায় পড়েন সেটাই ফিল্মের ক্যানভাসে সুন্দরভাবে তুলে ধরেছেন কামিল।

Related articles

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...