Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার রাতারাতি ভোলবদল

Date:

Share post:

শনিবার বিকেলে আলিপুরদুয়ারের রাস্তায় হাঁটতে বেরিয়ে প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে সকলকে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার (Alipurduwar) বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে রাস্তার অবস্থা দেখে একরাশ বিরক্তি প্রকাশ করেন তিনি। নির্দেশ দেন দ্রুত মেরামতির। আর তারপরেই শনিবার মধ্যরাত থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু করল পুরসভা।

মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা দেখে বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রী এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তার অবস্থা এত খারাপ কেন? তখন সঙ্গেই ছিলেন আলিপুরদুয়ার (Alipurduwar) পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করও। এর পরই টনক নড়ে পুরসভার। ৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। শনিবার রাতেই জরুরি ভিত্তিতে কাজ শুরু করে পুরসভা। যে রাস্তা বিকেলে ছিল ভাঙাচোরা, সকাল হতেই হয়ে গেল ঝা চকচকে। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হতবাক স্থানীয়রা। সকলেই ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...