Thursday, March 26, 2026

উত্তরপ্রদেশে ‘রা.ম নাম’ না বলায় বর.খাস্ত স্কুল শিক্ষক!

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে (Hathras, Uttarpradesh)’রাম নাম’ না বলায় স্কুল থেকে শিক্ষককে বরখাস্ত করা হল। লজ্জার এই ছবি ধরা পড়েছে যোগী রাজ্যের সাইমা মনসুর পাবলিক স্কুলে (Saiema Mansur Public School)। জানা যায় ধর্মীয় অভিবাদন করার জন্য ছাত্র রাম নাম উচ্চারণ করলেও শিক্ষক তা করেননি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি শাসিত রাজ্যে কার্যত রামের নামে রাজনীতির ছবিটা যে শিক্ষা প্রতিষ্ঠানেও চরম প্রভাব ফেলেছে এই ঘটনায় ফের তাঁর প্রমাণ মিলল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পারসারার সাইমা মনসুর পাবলিক স্কুলের শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট অর্চনা ভার্মা (Archana Verma)একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানা যাচ্ছে। একজন SDM এবং একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সেই কমিটিতে রাখা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ বলছে, স্কুলে এক ছাত্র তাঁর শিক্ষককে ‘রাম রাম’ বলে অভিবাদন করেন, কিন্তু শিক্ষক সেই অভিবাদনের জবাব দেননি বলে অভিযোগ। এরপরই স্কুল ম্যানেজমেন্ট ওই শিক্ষককে বরখাস্ত করে বলে জানা যায়। এরপরই নিন্দায় সরব সব মহল। সদর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রবিন্দ্র কুমার বলেন, “এই ধরণের ঘটনা অনভিপ্রেত। এটা আটকাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএম নির্দেশ দিয়েছেন।” কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময়, স্কুলের অধ্যক্ষ সালমান কিদওয়াই জানান, গত ৩০ বছর ধরে স্কুলে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের শিশুরা পড়াশোনা করেছে। এর আগে কখনও এমন অভিযোগ আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...