Saturday, June 20, 2026

নজরে আসন সমঝোতা, ১৯ ডিসেম্বর I.N.D.I.A.-র জোটের বৈঠক

Date:

Share post:

একটা তারিখ স্থগিত হওয়ার পরে ফের I.N.D.I.A.-র জোটের বৈঠকের দিন ঠিক হল। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের পরবর্তী বৈঠক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে I.N.D.I.A. জোট। গত কয়েকটি বৈঠকে বেশ কয়েকটি কমিটি হলেও, এখনও আসন সমঝোতায় নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সেই বিষয়েই বৈঠকে মূল আলোচনা হবে।

এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে I.N.D.I.A. জোটের বৈঠক হয়। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। ৬ তারিখ দিন ঘোষণা হলেও, সেই খবর আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বিভিন্ন কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন এম কে স্ট্যালিন, নীতীশ কুমর, অখিলেশ যাদব। এরপরেই সেই বৈঠক স্থগিত করা হয়। বলা হয়, পরবর্তী বৈঠকের দিন পরে জানানো হবে। কংগ্রস নেতা রাহুল গান্ধী খোদ ফোন করেন মমতাকে। তিনিও জানান দ্রুত হবে জোটের বৈঠক। ১৯ ডিসেম্বর বেলা ২টো নাগাদ সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে

বিভিন্ন রাজ্যে জোট শরিকদের আসন সমঝোতাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। একই সঙ্গে যৌথ ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যেখানে যারা বিজেপিকে রুখতে সক্ষম সেই দলগুলিকেই দায়িত্ব দেওয়া উচিৎ। একই মত অখিলেশ ও অরবিন্দ কেজরিওয়ালের। ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিলে বিজেপি দাঁড়তে পারবে না বলে মত I.N.D.I.A.-র শরিকদের।

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বারবারই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতেই ১৯ ডিসেম্বরের বৈঠক। সেখানে আঞ্চলিক দলগুলিকে কতটা প্রাধান্য দেওয়া হয় সেটাই দেখার।

আরও পড়ুন- গোষ্ঠীদ্ব.ন্দ্বে রাজস্থান-মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি, ছত্তিশগড়ে ভরসা আ.দিবাসী মুখে

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...