Monday, June 8, 2026

আজকের দিনে কী কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক

Date:

Share post:

১৮৮৮
প্রফুল্ল চাকী
(১৮৮৮-১৯০৮) এদিন বগুড়াতে জন্মগ্রহণ করেন। অগ্নিযুগের বিপ্লবী। ১৯০৮ সালে মোকামা স্টেশনে প্রফুল্ল চাকীকে পুলিশ ঘিরে ফেলায়, তিনি আর কোনও উপায় না দেখে আত্মহত্যা করেন৷ এটি প্রচলিত তথ্য৷ পুলিশ রেকর্ড অবশ্য অন্য কথা বলছে৷ প্রাপ্ত তথ্য ও সংবাদ অনুসারে, অনেক গবেষক বলেন, প্রফুল্লকে হত্যা করা হয়েছিল।

১৮৩০ এমিলি ডিকেনসন
(১৮৩০-১৮৮৬) ম্যাসাচুসেটস শহরের নিকটবর্তী আমহার্স্ট শহরে এদিন জন্মগ্রহণ করেন। নিভৃতচারী আর নির্জনতার কবি হিসেবে সর্বকালের সাহিত্য ইতিহাসে অন্যতম স্থান দখল করে আছেন এমিলি ডিকেনসন। প্রথাবিরুদ্ধ এবং লৌকিকতাবর্জিত এই কবি বিংশ শতাব্দীতে কবিতার জগতে এনেছেন এক নতুন ধারা। প্রচারবিমুখ এই কবির কাব্যপ্রতিভা বিশ্ব দরবারে পরিচিত লাভ করে তাঁর মৃত্যুর পর। ১৮৯০ সালে প্রথম এমিলির ছোট বোন লাভিনিয়া, তাঁর কাব্যগ্রন্থের বিশাল বান্ডিল আবিষ্কার করেন এবং তা ছাপানোর ব্যবস্থা করেন। যদিও প্রথম বইটিতে অনেক পরিমার্জন করা হয়। কোনও ধরনের পরিমার্জন ছাড়া এমিলি ডিকেনসন-এর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। বইয়ের নাম ‘দ্য পয়েমস অফ এমিলি ডিকেনসন’।

১৯৪৮ বিশ্ব মানবাধিকার দিবস

রাষ্ট্রসংঘের সাধারণসভা এদিন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি গ্রহণ করে। তাই প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। ২০২১-এ মানবাধিকার দিবসের বিষয়-ভাবনা মানবাধিকার সংক্রান্ত ঘোষণার প্রথম ধারার প্রতিধ্বনি, “সকল মানুষই জন্মসূত্রে স্বাধীন এবং অধিকার ও সম্ভ্রমের দিক থেকে সমান।”

১৮৭০ স্যার যদুনাথ সরকার
(১৮৭০-১৯৫৮) এদিন রাজশাহির করচমারিয়াতে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি এমএ-তে প্রথম শ্রেণিতে প্রথম হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক ভাইস চ্যান্সেলর। ভগিনী নিবেদিতার অনুপ্রেরণায় ইতিহাস চর্চা শুরু করেন। ১৯০১-এ পাঁচ খণ্ডে ‘হিস্ট্রি অফ ঔরংজেব’ প্রকাশিত হয়। ভারতে ইতিহাস রচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার তিনিই পথিকৃৎ। এ কারণে দেশবাসী তাঁকে আচার্য হিসেবে বরণ করে নিয়েছিল। তাঁর সংগৃহীত গ্রন্থ ও পাণ্ডুলিপি জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে।

 

১৮৮৪
প্রকাশিত হল ‘অ্যাডভেঞ্চারস অফ হাকেলবেরি ফিন’। মার্ক টয়েনের লেখা এই বিখ্যাত কিশোর উপন্যাসটির বিষয়বস্তু মূলত মিসিসিপি নদীর তীরবর্তী জনগোষ্ঠীর জীবনযাপন। এদিন বইটি ইউনাইটেড কিংডম ও কানাডাতে প্রকাশিত হয়। আমেরিকাতে প্রকাশিত হয় পরের বছর।

১৯০১ প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হল। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের নামাঙ্কিত এই পুরস্কার প্রথম দেওয়া হল তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে।

১৮৭৮
চক্রবর্তী রাজাগোপালাচারী
(১৮৭৮-১৯৭২) এদিন জন্মগ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামী, এবং ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল। তিনি তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পেয়েছিলেন।

১৮১৫ আডা লাভলেস (১৮১৫-১৮৫২) এদিন জন্মগ্রহণ করেন। আসল নাম অগস্তা আডা বায়রন। স্বনামধন্য ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। চার্লস ব্যাবেজের সহকারী ছিলেন। বিশিষ্ট গণিতজ্ঞ। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে খ্যাত।

১৭৬৮
এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা এদিন ইংল্যান্ডে প্রথম প্রকাশিত হল। এটি ইংরেজিতে রচিত বিশ্বকোষ। তাবৎ তথ্যের বিপুল ভাণ্ডার।

 

 

 

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...