Sunday, June 28, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১)  আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ডারবানে হতে চলেছে সেই ম‍্যাচ। অস্ট্রেলিয়া সিরিজের মতন এই সিরিজে জয়ই লক্ষ‍্য অধিনায়ক সূর্যকুমার যাদবের।

২) ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল এফসি। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ। আইএসএলে টানা দুটো ম্যাচ জয় এখনও অধরাই লাল-হলুদের।

৩) পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। যদিও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও, এই নিয়ে কোন মুখ খোলেননি বাবর। তবে বাবর মুখ না খুললেও, বাবরের নেতৃত্ব থেকে সরে দাঁড়নো নিয়ে এবার মুখ খুললেন তাঁরই সতীর্থ শাদাব খান। এক সাক্ষাৎকারে শাদাব বলেন, “প্রত্যেকের সিদ্ধান্তই তাদের ব্যক্তিগত।

৪) বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো বাংলা। প্রি-কোয়ার্টার ফাইনালে গুজরাতকে ৮ উইকটে হারায় সুদীপ ঘরামির দল। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করল বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দাপুটে পারফরম্যান্স সুদীপ এবং অনুষ্টুপ মজুমদারের। দুজনেই করলেন শতরান।

৫) ২০০৭-এর পর ২০২৪। দীর্ঘ ১৭ বছর পর ফের ব‍্যাট হাতে মাঠে নামবেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লু ভিনসেন্ট। ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হওয়ায় আজীবন নির্বাসনের শাস্তি পেয়েছিলেন ভিনসেন্ট। সেই সাজা মাফ করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...