Wednesday, June 24, 2026

কেন টি-২০ বিশ্বকাপে দলে সুযোগ হয়নি, কারণ নিজেই জানালেন শুভমন

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। টি-২০ সিরিজে লঙ্কান্দের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সূর্যের ডেপুটি শুভমন গিল। শুধু টি-২০ সিরিজ নয়, একদিনের শিরিজেও রোহিত শর্মার ডেপুটি শুভমন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই সিরিজেই রয়েছেন তিনি। অথচ কয়েকদিন আগে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি গিল। কেন দলে জায়গা হয়নি, তার কারণ খুঁজে পেয়েছেন শুভমন নিজেই।

আগামিকাল লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে শুভমন লেন, “ বিশ্বকাপের আগে টি-২০তে এমন কিছু ভাল খেলতে পারিনি। আইপিএলেও দারুণ কিছু করিনি। তাই দলে সুযোগ পাইনি। নিজেই নিজের খেলায় সন্তুষ্ট ছিলাম না। আমি আগে থেকেই জানতাম, বিশ্বকাপ খেলতে পারব না। সে ভাবেই নিজেকে তৈরি করেছিলাম । পরের বিশ্বকাপের আগে অন্তত ৩০-৪০টা ম্যাচ পাব। সেগুলো খেললে আত্মবিশ্বাস বাড়বে। ফর্ম ভাল হবে। ব্যাটিংয়ের পাশাপাশি নতুন দায়িত্বও আমাকে সাহায্য করবে। আশা করি বিশ্বকাপে দলে ভালো পারফরম্যান্সের কারণে নিশ্চই সুযোগ মিলবে।”

এদিকে লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে দলের ওপেনার যশস্বী জসওয়ালের প্রশংসায় মাতেন শুভমন। তিনি বলেন “ আমরা একসঙ্গে ব্যাট করতে ভালবাসি। দু’জনেই আগ্রাসী ব্যাটিং করতে ভালবাসলেও আমাদের খেলার ধরন আলাদা। ডানহাতি-বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকলে বোলারদের সমস্যা হয়। অল্প সময়ের মধ্যে দু’বার ১৫০ রানের বেশি জুটি হয়েছে আমাদের। আশা করছি ভবিষ্যতে আরও হবে।”

আরও পড়ুন- বিরাট-রোহিতদের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আমন্ত্রণ শোয়েব মালিকের


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...