Saturday, June 13, 2026

ফের আমডাঙায় চলল গু.লি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন জমি ব্যবসায়ী

Date:

Share post:

বসিরহাটের (Basirhat) পর এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Amdanga) চলল গুলি। পুলিশ সূত্রে খবর, জমি ব্যবসায়ী শেখ ফরিদ হাসানের গাড়ি লক্ষ্য গুলি চলে। তবে তার আগেই বাড়ির ভিতর ঢুকে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ব্যবসায়ী (Businessman)। আমডাঙার সিকিরা গ্রামের জমি ব্যবসায়ীর অভিযোগ, তিনি তৃণমূল (TMC) করার পাশাপাশি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত।

ব্যবসায়ীর অভিযোগ, রবিবার রাত পৌনে ১২টা নাগাদ বাড়ি ফেরার পর, তিনি গুলির আওয়াজ পান। তাঁর দাবি, সকালে দেখা যায়, গাড়ির পিছনে গুলির দাগ। গুলির একটি খোলও উদ্ধার হয়েছে বলে ব্যবসায়ীর দাবি। যদিও পুলিশ জানিয়েছে, কে গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। ওই ব্যবসায়ীর সঙ্গে কারও পুরনো শত্রুতা রয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আমডাঙা পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও ওই ব্যবসায়ীকে খুনের চেষ্টা চলে বলে অভিযোগ।

 

 

 

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...