Thursday, June 25, 2026

নিম্নচাপের প্রভাবে আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (North West Bay of Bengal) ঘনীভূত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ঝাড়খণ্ড, ওড়িশা লাগোয়া পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির চলবে সারাদিন। সকাল থেকেই মেঘলা আকাশে গরম একটু কম হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, যে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত জানিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দু-এক জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণে বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ বেশি।


Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...