Wednesday, June 24, 2026

Today’s market price: আজকের বাজার দর

Date:

Share post:

শহর কলকাতার জন্য সপ্তাহের শুরুতে সুখবর। ঠাণ্ডা পড়তেই বাজারে দাম কমেছে একাধিক জিনিসের। বিশেষ করে কয়েকটা সবজি মিলছে কম দামে। যদিও মাছের বাজারে দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

সোমবার সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যা রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যদিও চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ২৮ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৪০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।

মটরশুঁটি ৬০ টাকা কেজি। ক্যাপসিকাম ৫০ টাকা কেজি। শিম ৪০ টাকা কেজি। গাজর ৪০ টাকা কেজি। ডিনস ৮০ টাকা কেজি । এচোড় ৬০ টাকা কেজি। যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। টমেটোর দাম ৪০ টাকার নিচে নামতে এখনও প্রায় এক মাস আমজনতাকে অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

সোমবারে মাছের বাজারেও দাম চড়া। রবিবার মাছের বাজারে পা ফেলার জায়গা না থাকলেও, সোমবার সেই অবস্থা নয়। মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।
বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...