Tuesday, June 16, 2026

দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স! অভিযুক্ত BLRO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের প্রশাসনিক প্রধান ফের একবার সেটা বুঝিয়ে দিলেন মঙ্গলবার শিলিগুড়ির (Siliguri) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। মঙ্গলবার, সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন যদি কোনও সরকারি আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তাঁকেও রেয়াত করা হবে না।

উত্তরবঙ্গ সফরের শেষদিনে শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে স্থানীয়দের হাতে বিভিন্ন প্রকল্প তুলে দেন মুখ্যমন্ত্রী। সভা থেকে ব্লক স্তরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশের দিকে সরাসরি অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, “আমার কাছে খবর আছে। সবাই নয়, কিন্তু কিছু কিছু BLRO দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন। আমি ভূমি দফতরের প্রধান সচিবকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তদন্ত শুরু করে এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। একটা রাজনৈতিক লোক ৫ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কিন্তু সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু’একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।“

ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির সঙ্গে কোনও আপস নয় বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কোনও অভিযোগের ক্ষেত্রেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, তাঁর মন্ত্রিসভার ধৃত কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছেন মমতা। এবার সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও সেই নির্দেশই দিলেন তিনি।


Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...