Friday, May 29, 2026

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে ঢেলে সাজাতে নয়া উদ্যোগ! রাজ্যে তৈরি হচ্ছে ১০ কেবল ল্যান্ডিং স্টেশন

Date:

Share post:

রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে ঢেলে সাজাতে আগামী দু’বছরের মধ্যে রাজ্যে ১০টি ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর, এই পরিকল্পনা সফল হলে সার্বিকভাবে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের পাশাপশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ইন্টারনেট সংযোগ ব্যবস্থা আরও উন্নত ও মসৃণ করতে সমুদ্রের তলা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কেবল লাইন নিয়ে আসা হয়। সে কারণে উপকূলবর্তী এলাকাগুলিতেই ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশনগুলি গড়ে তোলা হয়। মুম্বই, কোচি এবং চেন্নাইয়ে ইতিমধ্যেই কেবল স্টেশন গড়ে উঠেছে৷ তবে পূর্ব ভারতে এখনও পর্যন্ত এমন কোনও স্টেশন নেই৷ সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে এধরনের ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন গড়ে তোলা নিয়ে বিশেষ নীতি প্রকাশ করেছে সরকার। নতুন নীতিতে এই ক্ষেত্রকে জরুরি পরিষেবা হিসাবে চিহ্নিত করে বেসরকারি বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এটিকে জরুরি পরিষেবা হিসেবে চিহ্নিত করে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি-তে পুরো ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাণিজ্যিকভাবে কাজ শুরুর পর থেকে পাঁচ বছর পর্যন্ত বিদ্যুৎ মাশুলের উপর কর ছাড় দেওয়া হবে। শ্রমিক সেসের উপরেও সম্পূর্ণ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের রাজ্যগুলি ছাড়াও নেপাল, ভুটান ও বাংলাদেশ এই প্রকল্প থেকে সুবিধা পাবে। ইন্টারনেট সংযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পাশাপাশি খরচ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে। কেবল ল্যান্ডিং স্টেশন সংক্রান্ত নীতি সার্থকভাবে রূপায়ণের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয়সাধন করে দ্রুত প্রকল্প রূপায়ণের কাজ করবে।

আরও পড়ুন- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নজরকাড়া ‘হৃষিকেশ সাহা স্মরণিকা প্রতিশ্রুতি’

Related articles

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...