Sunday, March 29, 2026

সংসদ ভবনের ঘটনার জের, বাড়ছে রাজ্য বিধানসভার নিরাপত্তা

Date:

Share post:

নতুন দিল্লির সংসদ ভবনে আজকের হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।বিধানসভার অভ্যন্তরে বিধায়কদের সঙ্গী ও সাক্ষাত্‍প্রার্থীদের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে৷ নিরপত্তারক্ষীদের তল্লাশি ছাড়া কেউই আর বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেন না৷ বস্ত্তত, বিধানসভার সদস্য ছাড়া বাকি সবাইকেই তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে৷ শুধু তাই নয়, সাক্ষাত্‍প্রার্থীদের বিধানসভায় প্রবেশের জন্য এন্ট্রি পাস নতুন নিয়মে কেন্দ্রীয় ভাবে একটি জায়গা থেকেই ইস্যু করা হবে৷ অধিবেশন চলাকালীন বিধানসভা চত্বরে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হচ্ছে৷

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন, ‘লোকসভার ঘটনা আমাদের চোখ খুলে দিল।’ রাজ্য বিধানসভায় নিরাপত্তা কর্মীদের বেশ কিছু পদ এখনও শূন্য রয়ে গিয়েছে। বিধানসভা সূত্রের আলোচনায় উঠে এসেছে, ৬০ জন নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও, কমতে কমতে বর্তমানে রয়েছেন ২২-২৪ জন। ফলে বলাই যায়, অর্ধেকের বেশি পদ খালি রয়ে গিয়েছে। বিধানসভায় নিরাপত্তাকর্মীদের শূন্যপদ থাকার কথাটি মানছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। বললেন, “আমাদের নিরাপত্তা কর্মীদের যে শূন্যপদগুলি রয়েছে, সেগুলিতে দ্রুত গতিতে নিয়োগের ব্যবস্থা করা হবে।”

অধ্যক্ষ জানান,বিধানসভার অধিবেশন শুরুর আগে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিধানসভা কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের থেকে বেশ কিছু কর্মীকে বিধানসভার নিরাপত্তার কাজে নেওয়া হয়। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে বিধানসভার অধিবেশনের সময় নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়।এছাড়া যখন বিধানসভায় কোনও বিশেষ অনুষ্ঠান হয়, তখনও একইভাবে রিকুইজিশন যায় পুলিশের কাছে। তবে অন্যান্য সময়ে, অর্থাৎ যখন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক বা অন্যান্য কাজকর্ম চলে, তখন বিধানসভার নির্দিষ্ট নিরাপত্তা কর্মীদের দিয়েই কাজ চালানো হয়।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...