Friday, June 26, 2026

বর্ধমান রেল স্টেশনের দুর্ঘটনায় উদ্বিগ্ন রাজ্য, জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Date:

Share post:

বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে বেঘোরে প্রাণ গিয়েছে তিনজনের,জখম ২৭ জন।এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্য সরকার।প্রায় ১৩৩ বছরের পুরনো এই ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে কোনও উদ্যোগই ছিল না রেলের, এমনই অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের বক্তব্য, বছরখানেক আগে ট্যাঙ্কের চাঙর ভেঙে পড়েছিল। সেইসময় রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও, কাজের কাজ কিছু হয়নি।শতাধিক বছরের পুরনো এই ট্যাঙ্কটি মেরামতের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। আগেভাগে ব্যবস্থা নিলে, আজ বেঘোরে এভাবে তিনটি প্রাণ চলে যেত না।

মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বুধবারই পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। মৃতদের পরিবারের পাশে থাকতে এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসককে রেলের সঙ্গে সমন্বয় সাধন করে উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

রেল সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত ২৭ জনেরও বেশি।উদ্ধার কাজের জন্য ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। তদন্তের জন্য রেল তিন সদস্যের কমিটি গড়েই দায় সেরেছে। এরই মাঝে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালকে সমস্ত ব্যবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যার তরফে। মুখ্যসচিব অর্থপেডিক বিভাগকে সজাগ থাকার কথাও বলেছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...