Tuesday, June 23, 2026

আচমকাই হাসপাতালে চিতা! চ.রম আ.তঙ্কে রোগী-চিকিৎসকরা

Date:

Share post:

আচমকাই হাসপাতালে ঢুকে পড়ল চিতা (Leopard)। এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের নান্দুবার তালুকার একটি হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার ওই হাসপাতালে আচমকাই ঢুকে পড়ে চিতাটি। আর চিতাকে হাসপাতালে স্বমেজাজে ঘুরতে দেখেই চরম হুলস্থূল পড়ে যায় রোগী ও চিকিৎসকদের মধ্যে। তবে চিতা কারও কোনও ক্ষতি করেনি বলেই খবর।

তবে বিষয়টি সামনে আসতেই এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়া হয়। সেখানেই বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কেমন করে চিতা হাসপাতালে ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, গত মাসেই মহারাষ্ট্রের থানের একটি গ্রামের সিসিটিভি ক্যামেরায় একটি চিতার উপস্থিতি লক্ষ্য করেন স্থানীয়রা। একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থার চত্বরে চিতাবাঘটিকে দেখা যায়। ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরই সেই চিতা এবার সোজা পৌঁছে গেল হাসপাতালে।

 

 

 

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...