Friday, June 19, 2026

ভূমি আধিকারিকদের তথ্য সহ রিপোর্ট তলব নবান্নের! 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে এবার জমি মাফিয়ার সঙ্গে যুক্ত ভূমি আধিকারিকদের সম্বন্ধে যাবতীয় তথ্য সহ রিপোর্ট তলব করল নবান্ন (Nabanna)। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) বুধবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর কিছু বিএলআরও (BLRO ) সাধারণ মানুষের সঙ্গে জমি মাফিয়ার মতো আচরণ করছেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে জেলাশাসকদের তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (CS)।

বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “আমার কাছে খবর আছে, দু’একজন ব্লক ভূমি সংস্কার আধিকারিক কিছু দুষ্টু লোকের সঙ্গে মিলে নানা রকম জমি কেনা বেচার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমি জমি দফতরের সচিবকে বলব, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন।” এরপরই তৎপর নবান্ন। জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর কোনও বিডিও-র বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেবে সরকার।

Related articles

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...