Wednesday, June 24, 2026

রাজভবনের উত্তরে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ফটক’! শান্তিনেকেতনে ফলকের শুদ্ধিকরণ রাজ্যপালের

Date:

Share post:

কবিগুরুর (Rabindranath Tagore) নামে নর্থ গেটের নামকরণের কথা আগেই জানিয়েছিল রাজভবন (Raj Bhawan)। সেই প্রস্তুতি আরও একধাপ এগোল। শান্তিনিকেতন (Shantinekatan)সফরে এদিন ফটকের নামের ফলক উন্মোচন করে তার শুদ্ধিকরণও করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। জানা যাচ্ছে রবীন্দ্রনাথের ছবি দেওয়া একটি শ্বেত পাথরের ফলক রাজভবন থেকে নিয়ে এসেছিলেন তিনি। তারই উন্মোচন হয় বৃহস্পতিবার।

আজ সকালে বন্দেভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) চেপে শান্তিনিকেতন পৌঁছন রাজ্যপাল। রথীন্দ্র অতিথি গৃহে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সোজা রবীন্দ্রভবন সংগ্রহশালাতে পৌঁছে যান। সেখানে রবি ঠাকুরের ব্যবহৃত সামগ্রী দেখে অভিভূত হন বোস। এরপর বিশ্বভারতীর প্রসিদ্ধ ছাতিমতলায় পৌঁছন, ঘুরে দেখেন উপাসনা গৃহও। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে পাশে নিয়ে রবীন্দ্রভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দেশের শুধু নয়, গোটা বিশ্বের গর্ব। তাঁর সৃষ্টি পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। আমি গর্ব বোধ করি এমন বিখ্যাত মানুষের কর্মভূমিতে আসতে পেরে।”এদিন রবি ঠাকুরের প্রিয় ছাতিমতলায় রাজভবনের উত্তর গেটের ফলকের শুদ্ধিকরণ করেন। খুব শীঘ্রই তা কলকাতায় রাজ্যপালের বাসভবনের ফটকে শোভা পাবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...