Tuesday, March 31, 2026

তিনঘণ্টাতেও গড়ালো না মেট্রোর চাকা, ভো.গান্তিতে অফিস ফেরৎ যাত্রীরা

Date:

Share post:

সপ্তাহের মাঝে হঠাৎই বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা (Metro service)। তার থেকেও দুর্ভাগ্যজনক তিনঘণ্টা পার হয়ে গেলেও মেরামতি করে এই রুটে মেট্রো চালানো গেল না। মেট্রো রেল কর্তৃপক্ষ বিকাল পাঁচটাতেও জানাতে পারলেন না কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিক হবে।

সম্প্রতি সপ্তাহের মাঝে বেশ কয়েকদিন কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত হতে দেখা গিয়েছে – কখনও রবীন্দ্রসদন, কখনও শোভাবাজারে পরিষেবা বন্ধ হয়েছে। তার জন্য দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যহত হয়ে গিয়েছে। কিন্তু ঘণ্টাখানেক বা দেড় ঘণ্টার মধ্যে সেই পরিষেবা স্বাভাবিকও হয়েছে। বৃহস্পতিবার সেই পরিষেবাও দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। ২টো ৫ মিনিটে গোলযোগ দেখা যায়। ২টো ১৮ থেকে ব্লক নিয়ে শুরু হয় মেরামতি। কিন্তু তিনঘণ্টায়ও শেষ হল না মেরামতি।

বুধবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে রেলের যাত্রীদের নিরাপত্তা। তারওপর কলকাতা শহরে পরিষেবা বাড়াতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে গড়িয়া-রুবি রুটে মেট্রোর চলাচল। তার আগে দক্ষিণেশ্বর-দমদম রুটে বৃহস্পতিবার বেরিয়ে পড়ল মেট্রোর বেহাল দশার ছবি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...