Tuesday, June 23, 2026

রায়গঞ্জে সরকারি কর্মীকে প্রকাশ্যে খু.ন! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ফের জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি করে এক সরকারি কর্মীকে (Govt Service Holder) খুনের (Murder) অভিযোগ। নিহত ব্যক্তির নাম দীনেশ সাহা (Dinesh Saha)। বুধবার সন্ধেয় রায়গঞ্জে (Raigaunge) ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তিকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, এলাকায় সজ্জন ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন দীনেশ। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তুলসিপাড়া এলাকায় ভাড়া থাকতেন সরকারি কর্মচারী দীনেশ। বুধবার রাত পৌনে ৯টা নাগাদ স্থানীয় একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন তিনি। দোকান থেকে বেরোনোর পর এক জন তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তারপরই দীনেশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতী। রাস্তায় লুটিয়ে পড়েন দীনেশ। তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, নিহতের শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...