Saturday, June 27, 2026

ইটভাটার রক্ষণাবেক্ষণে কী ব্যবস্থা? ঘোষণা সরকারি সাহায্যের

Date:

Share post:

বসিরহাটের ইটিন্ডায় দুর্ঘটনার পর ভবিষ্যতে এধরনের কোনওরকম দুর্ঘটনা এড়াতে তৎপরতা উত্তর ২৪পরগণা জেলা প্রশাসনের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মৃত শ্রমিক পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য (compensation) ঘোষণা করেছেন। পাশাপাশি খোঁজ নিয়েছেন আহতদের।

ইটিন্ডার ঘটনায় প্রশ্নের মুখে ভাটার (brick laying field) রক্ষণাবেক্ষণ। বুধবার পুজোর পর শুরু হয় ভাটার কাজ। সেই মতো আগুন দিতেই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় অসির ঘোষ(৫০), হাফিজুল মণ্ডল(৩৫)-এর। এদের বাড়ি বসিরহাটে। এছাড়াও উত্তরপ্রদেশের বাসিন্দা রাকেশ কুমার(৩৫) ও জিতু রামের(৫০)ও মৃত্যু হয়। দুর্ঘটনার পরই গোটা ঘটনার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। মুখ্যমন্ত্রীর তরফে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন জেলা পরিষদ সভাধিপতি। গুরুতর আহত ৫ জনের জন্যও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়।

তবে প্রশ্ন উঠেছে বসিরহাট তথা উত্তর ২৪পরগণার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ইটভাটার রক্ষণাবেক্ষণ নিয়ে। এই বিষয়ে নারায়ণ বিশ্বাস জানান, প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাগুলি পরিদর্শন করা হবে। ইটভাটার স্বাস্থ্য নিয়ে জেলাশাসকের (district magistrate) দফতরে বৈঠক ডাকা হবে। পাশাপাশি ভবিষ্যতে এধরনের কোনও দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- সংসদে অনুপস্থিত থেকেও ‘সাসপেন্ড’! বেলাগাম ‘বহিষ্কার’ অস্ত্রে বিপাকে স্পিকার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...