Monday, June 22, 2026

ব্রিগেডে গীতাপাঠের মাঝেই লক্ষ কণ্ঠে নজরুলের গান!

Date:

Share post:

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground)লক্ষকণ্ঠে গীতাপাঠ নিয়ে আশাবাদী সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম ও অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। বিজেপি সূত্রে খবর আগামী ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হবে বলে খবর। এবার সেই অনুষ্ঠানেই বিশেষ চমক। বৃহস্পতিবার আয়োজকদের তরফে জানানো হয় যে ওই দিনই ১ লক্ষ কণ্ঠে নজরুল গীতি (Nazrul Sangeet)পরিবেশনের ভাবনা চিন্তাও চলছে। সেইমতো অনুশীলন শুরু হয়েছে।

ক্রিসমাসের আগের রবিবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে বলে সূত্রের খবর। অনুষ্ঠান মণ্ডপ এবং সাংস্কৃতিক মণ্ডপ আলাদা করা হবে। সমবেতভাবে সেই শঙ্খনাদে যোগ দেবেন ৬০-৭০ হাজার মানুষ। সঙ্গে দেওয়া হবে উলুধ্বনিও। কাজি নজরুল ইসলামের গান ‘হে পার্থসারথি’ গাওয়া হবে। ড্রেস কোড হিসেবে ছেলেদের জন্য ধুতি, মেয়েদের জন্য শাড়ি পরার অনুরোধ করা হয়েছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...