Saturday, April 4, 2026

সংসদে হানাদার: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ৮ নিরাপত্তা আধিকারিক

Date:

Share post:

বজ্র আঁটুনি ফস্কা গেরো। বুধবার সংসদের অন্দরে যে ঘটনা ঘটেছে তাতে এটাই বলছে গোটা দেশ। সাংসদদের নিরাপত্তা নেই সংসদের অন্দরে। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে পড়ে ৮ নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করল কেন্দ্রের বিজেপি সরকার। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সংসদে হানাদারদের ঘটনা নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভার‍তীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ও অনুরাগ ঠাকুর। তারপরেই সাসপেন্ড করা হয় ওই নিরাপত্তা আধিকারিকদের।

গতকাল, বুধবার সংসদে আচমকাই ঢুকে পড়ে দুই হানাদার। অধিবেশন চলাকালীন রং বোমা নিয়ে লোকসভায় নেমে আসেন। ইতিমধ্যেই ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাদল অধিবেশন চলাকালীনই সংসদে ঢুকে খোঁজখবর নিয়েছিল অভিযুক্তরা। কীভাবে সংসদে ঢুকে হামলা চালানো হবে, তা স্থির করতে নয়া পার্লামেন্টের রেপ্লিকাও বানিয়েছিল তারা। ৬ জনই সংসদ ভবনের ভিতরে ঢুকতে চেয়েছিল বলে জানা গিয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে তাঁদের সংসদে হামলার কোনও উদ্দেশ্য ছিল না। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বেকারত্বের সমস্যার কথা তুলে ধরতেই তারা সংসদে হাজির হয়।

সংসদ ভবনের আঁটোসাঁটো নিরাপত্তা পেরিয়ে কীভাবে রং বোমা নিয়ে ভিতরে ঢুকে পড়লেন দুই ব্যক্তি, তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তব্যে গাফিলতির দায়ে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তা আধিকারিককে। এই নিরাপত্তা আধিকারিকদের সংসদের মূল প্রবেশপথ ও দরজার কাছেই তাঁদের ডিউটি ছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...