Wednesday, March 25, 2026

ফের সংসদে ঢুকে ঝাঁপ দেবে ২ হানাদার, ঘটনার পুনর্নির্মাণে দিল্লি পুলিশ

Date:

Share post:

দেশে সংসদ ভবনের নিরাপত্তাকে বুড় আঙুল দেখিয়ে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ২ হানাদার। সাগর শর্মা ও মনোরঞ্জন ডি যখন সংসদের ভিতরে তখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল আরও ২ জন নীলম আজাদ এবং অমল শিন্ডে। বুধবার ঘটা সেই ঘটনার এবার পুনর্নিমাণ করতে চলেছে দিল্লি পুলিশ। চার জনকেই আবার সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে। আবার গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপ দেবেন দুই যুবক। কী ভাবে তাঁরা রং বোমা নিয়ে লোকসভার মধ্যে প্রবেশ করলেন, কোন নিরাপত্তা ব্যবস্থাকে কী ভাবে এড়িয়ে গেলেন, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, ৪ অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, গুরুগ্রামের একটি বাড়িতে প্রায়ই দেখা করতেন অভিযুক্তেরা। সেখান থেকেই বুধবারের মিশনের পরিকল্পনা করে ৪ জন। ঘটনার পুনর্নির্মাণে গুরুগ্রামের সেই বাড়িতে নিয়ে যাওয়ার পাশাপাশি মুম্বইয়ে যেখান থেকে তাঁরা রং বোমা কিনেছিলেন এবং লখনউতে যেখান থেকে তাঁরা সেই রং বোমা লুকনোর জুতো কিনেছিল সেখানেও নিয়ে যাওয়া হবে অভিযুক্তদের। তবে সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। এর মাঝে ঘটনার পুনর্নিমাণের জন্য ধৃতদের সেখানে নিয়ে গেলে সংসদের কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই মনে করা হচ্ছে, আগামী শনিবার অথবা রবিবার সংসদ হানার পুনর্নিমাণ হবে। সে দিন সংসদ ফাঁকা থাকবে।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...