Saturday, April 11, 2026

অসমে সেনাছাউনির বাইরে বি.ষ্ফোরণ, দায় স্বীকার আল.ফা (আই)-র

Date:

Share post:

অসম পুলিশের ডিজি-কে বার্তা দিতে সেনাছাউনির (army camp) সামনে বিষ্ফোরণ আলফা-আই-এর (ULFA-I)। শুক্রবার ভোররাতে জোরহাটের (Jorhat) সেনাছাউনির সামনে কম তীব্রতার একটি বিষ্ফোরণ (blast) ঘটনায় জঙ্গিরা। পরে সংবাদ মাধ্যমের কাছে পাঠানো বার্তায় হামলার দায় স্বীকার করে তারা। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে বিষ্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ঠিক তিন সপ্তাহ আগে ২৩ নভেম্বর তিনসুকিয়ার সেনাছাউনির মূল গেটের বাইরে একটি গ্রেনেড বিষ্ফোরণ ঘটে। সেনাবাহিনীর তৎপরতায় ধরা পড়ে যায় দুই হামলাকারী। সেই বিষ্ফোরণে আলফা-র পরেশ গোষ্ঠীর যোগ দাবি করে গোয়েন্দারা। নভেম্বরেই বিষ্ফোরণের ঘটনা ঘটে শিবসাগরেও। আসামের জোরহাট, তিনসুকিয়া, শিবসাগর, ডিব্রুগড় ও চরাইদেও জেলাকে এখনও আলফা প্রভাবিত বলে গোয়েন্দা রিপোর্টে প্রকাশিত। আর এখানে সক্রিয় পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন আলফা-আই গোষ্ঠী।

শুক্রবারের বিষ্ফোরণের পরে হামলাকারী জঙ্গি গোষ্ঠীর দাবি অসম পুলিশের ডিজি (Director General) জিপি সিং রাজনৈতিক পথে সমস্যার সমাধান করছেন না। আলফা-কে আইন শৃঙ্খলা ভঙ্গকারী বলে দাবি করছেন। তার ফলে রাজনৈতিকভাবে যে সব সমস্যার সমাধান হতে পারত তা হচ্ছে না। জোরহাটের লিসুবাড়ি এলাকায় একটি ডাস্টবিনে কম শক্তিশালী বোমাটি ফাটে। কোনও জীবনহানির ঘটনা না ঘটলেও পুলিশ ও সেনা একযোগে ঘটনার পর জঙ্গি দমনে তৎপর হয়েছে।

আরও পড়ুন:শীর্ষ আদালতে মহুয়া মামলার শুনানি পিছলো জানুয়ারিতে

 

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...