Saturday, April 4, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট কুলদীপের, প্রশংসায় মাতলেন সূর্য

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে শেষ ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পাওয়ায় সিরিজের ফলাফল ১-১। এই ম‍্যাচে ব‍্যাট হাতে শতরান করেন সূর্যকুমার। ম‍্যাচের সেরা এবং সিরিজ সেরা দুটিই হন তিনি। অপরদাকে বল হাতে পাঁচ উইকেট কুলদীপ যাদবের। ম‍্যাচ শেষে দলের প্রশংসা কলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ করে প্রশংসায় মাতেন কুলদীপ যাদবের।

ম‍্যাচ শেষে সূর্য বলেন,” কুলদীপ যাদব কখনই খুশি হন না, তিনি সর্বদা ক্ষুধার্ত থাকে। তার জন্মদিনে নিজেকে উপহার দেওয়া ভালো। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার খেলা জানেন, আমি শুধু মাঠে গিয়ে আমার খেলা উপভোগ করি। ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে ম‍্যাচে চোট পান সূর্য। তাঁর ফিটনেস নিয়ে সূর্যকুমার। এই নিয়ে তিনি বলেন,” আমি এখন ভালো আছি, এখন ঠিকমতো হাঁটতে পারছি, তাই সব ঠিক আছে। সেঞ্চুরি করতে সব সময়ই ভালো লাগে, কিন্তু যখন এটা দলকে জিততে সাহায্য করে, তখন আমি আরও খুশি বোধ করি। আমরা নির্ভীক ক্রিকেট খেলতে চেয়েছিলাম, আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম এবং বোলারদের জন্য কিছু রান করতে চেয়েছিলাম, যা তারা রক্ষা করতে পারে। সব ছেলেরা দিনরাত পরিশ্রম করছে। সকলেই মাঠে চরিত্র দেখিয়েছে এটা ভালো বিষয়।”

আরও পড়ুন:ধোনিকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের, ‘৭’ নম্বর জার্সিতে দেখা যাবে না আর কোন ক্রিকেটারকে

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...