Saturday, June 20, 2026

ধোনিকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের, ‘৭’ নম্বর জার্সিতে দেখা যাবে না আর কোন ক্রিকেটারকে

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনিকে বিরাট সম্মান বিসিসিআইয়ের। ধোনিকে সম্মান জানাতে তাঁর জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে আর কোন ক্রিকেটারের জার্সির পিছনে দেখা যাবে না ৭ নম্বর। এর ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে।আর এবার তুলে রাখা হবে মাহির জার্সি নম্মর ৭।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবেন না তাঁরা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।”

ওই কর্তা আরও বলেন,” এই মুহূর্তে ৬০টি নম্বর রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। যাঁরা ভারতীয় দলে রয়েছেন, তাঁরা ছাড়াও যেসব ক্রিকেটার ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন, তাঁরা ওই ৬০টি নম্বরের থেকে নিজেদের জার্সি নম্বর বেছে নিতে পারবে। যদি কোনও ক্রিকেটার দল থেকে বাদ পড়ে যায়, তাহলেও আমরা তার জার্সি নম্বরটি কাউকে দিয়ে দিই না। অভিষেকের সময় একজন ক্রিকেটারের কাছে প্রায় ৩০টি নম্বর থাকে বেছে নেওয়ার জন্য।”

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল। ধোনিই একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। আর ধোনিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:ধোনির প্রেমে পশ্চিমবঙ্গ পুলিশ! ‘যোগসূত্র’ পোস্ট স্যোশাল মিডিয়ায়

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...