Sunday, June 14, 2026

ধোনির প্রেমে পশ্চিমবঙ্গ পুলিশ! ‘যোগসূত্র’ পোস্ট স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন কুলকে (Mahendra Singh Dhoni)ঘিরে উন্মাদনার অন্ত নেই। ৪ বছরের বেশি সময় হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানিয়েছেন মাহি। তবে আইপিএলের (IPL)মঞ্চে তাঁকে বছরের একটা নির্দিষ্ট সময়ে দেখা যায়। গতবারেও হলুদ জার্সি গায়ে দলকে ((Chennai Super Kings))জিতিয়েছেন তিনি। এখন অবশ্য সিনেমার সঙ্গেও নিজের নাম জুড়ে ফেলেছেন। প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। পাশাপাশি একাধিক ইনভেসমেন্ট করেছেন। এবার ধোনি ম্যানিয়ায় মজেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। স্যোশাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট ঘিরে উন্মাদনা ছড়িয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের জন্মলগ্নের সঙ্গে ধোনি কানেকশন তৈরি হয়েছে।

ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গ পুলিশের যাত্রা শুরু, সাল ১৮৬১। এর প্রতিটি সংখ্যাকে আলাদাভাবে যোগ করলে, ফলাফল আসছে ১+৮+৬+১ = ১৬। এবার ১+৬=৭ অর্থাৎ ধোনির জার্সি নম্বর। মাহির জন্মদিনও ৭ জুলাই। সাত নম্বর মাসের সাত নম্বর দিন। আর এই দুই মিলিয়েই রাজ্য পুলিশ প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সম্পর্ক গড়ে ফেলল। সম্প্রতি ধোনি-ভক্তরা সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগ তৈরি করেছেন, ‘থালা ফর অ্যা রিজন’। ‘ থালা’ আসলে তামিল শব্দ যার অর্থ হল লিডার। আর মাহির জন্য এটা যে যথোপযুক্ত তা নিয়ে কারোর সংশয় নেই। সেই হ্যাশট্যাগ দিয়েই রাজ্য পুলিশের নয়া পোস্ট বেশ নজর কেড়েছে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...